আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
বগুড়া জেলার ৩১টি বেসিক শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বগুড়া শহরের কলোনী বাজার সংলগ্ন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব এবং বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বগুড়া ফল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ মাহমুদ শরীফ মিঠু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৯ এপ্রিল বগুড়া–৬ সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ এবং উন্নয়নের স্বার্থে বগুড়া–৬ সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনগুলোর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন মণ্ডল, বগুড়া রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন, বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার এবং জাকপা বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মণ্ডল। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।