মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে এক্সকাভেটরের মাধ্যমে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ শুরু হয়। এসময় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল, থানা পুলিশের একটি দল ও উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পূর্বে থেকে কোন নোটিশ প্রদান না করে আচমকা উচ্ছেদ অভিযানের ফলে তারা অপুরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আগে থেকে জানালে তারা নিজেরাই স্থাপনা সরিয়ে নিতে পারতো।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, গত ৭ দিন দিন থেকে মাইকিং করে নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার কথা বলা হলেও কেউ সরিয়ে নেয়নি। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।