সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি :
১ নং সদিয়া ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে।
( ১৩ অক্টোবর ) মঙ্গলবার সকাল ১০ টায় বেতিল বাজারের ও এনায়েতপুর মেসার্স রাব্বি - রাহাদ ট্রেডার্স ও পশ্চিম পাড়া মেসার্স হুজায়ফা স্টোর থেকে এ কর্মসূচির চাউল বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন সদিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ফরিদুল ইসলাম ও আব্দুল খালিদ মাহমুদ
এ সময় আর উপস্থিত ছিলেন খাদ্য ডিলার রফিকুল ইসলাম রওশন ও আব্দুল হামিদ, হাফিজুর রহমান।
১ নং সদিয়া ইউনিয়নের ১২৯৭ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়, যার মোট মূল্য ৪৫০ টাকা।
ট্যাগ অফিসার ফরিদুল ইসলাম ও আব্দুল খালিদ মাহমুদ জানান,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় একজন ব্যক্তি প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন। সদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১২৯৭ জন উপকারভোগী রয়েছেন, যারা ১৫ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন।