প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে জেলা জামায়াতের গণমিছিল

স্বপ্না আক্তার স্বর্নালী, নীলফামারী : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে গণমিছিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের বড় বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সদস্য মমতাজুল ইসলাম।
Copyright © 2026 Daily Dhaka Mail. All rights reserved.