আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- ২০২৪ খ্রিঃ ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নানা কর্মসূচি'র মাধ্যমে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫খ্রিঃ) সকাল ৯ টায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এবং শহিদদের কবর জিয়ারত করা হয়। পরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে -সিরাজগঞ্জে জেলা প্রশাসন এঁর আয়োজনে, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় এবং গীতা পাঠ করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে সকল শহিদদের স্মরণে আত্মার শান্তি ও মাগফিরাত কামনা একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। জুলাই গনঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত এবং জুলাই যোদ্ধাদারকে রজনীগন্ধ্যা ও গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এরপরে প্রামাণ্য চিত্রপ্রর্দশনী করার পর অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান, সেজান সরদার, শহিদ অন্তর ইসলামের বোন মনোয়ারা সুলতানা, শহিদ সুজনের ভাই সুলতান মাহমুদ, শহিদ মনিরুজ্জামান এর স্ত্রী সাজেদা এবং অনুষ্ঠানে আহতদের মধ্যে থেকে লাবণ্য আক্তার ও ছোয়া প্রমুখ। পরে জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জেলার সকল মসজিদ,মন্দির,গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে - জুলাই বিপ্লবের শহিদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়।
এ সময় অনুষ্ঠানে, সেনাবাহিনীর কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিকনেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।