• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

করোনাযোদ্ধা সমাজসেবক এম এ রহীম নোমানীর কন্যার শুভবিবাহে অতিথিদের মিলনমেলা

dailydhakamail / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোঃ-জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শ্রীমঙ্গল উপজেলার জননন্দিত ব্যক্তি মাওলানা এম এ রহীম নোমানী সাহেবের একমাত্র কন্যা নুসরাত জাহান নোমানী মাহিমা–এর শুভবিবাহ।

বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও উৎসবমুখর এক পরিবেশ।
মানবতার সেবায় অগ্রগামী এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব মাওলানা এম এ রহীম নোমানী শুধু ধর্মীয় নেতা নন—তিনি শ্রীমঙ্গলের মানুষের কাছে মানবতার সেবায় নিবেদিত একজন সমাজহিতৈষী।
বিশেষ করে করোনা মহামারির ভয়াবহ সময়ে তাঁর অবদান ছিল অসাধারণ।
সংক্রমণের ভয়ে যখন—মা ছেলের লাশ ধরতে পারছিল না, ছেলে মায়ের দাফনে অংশ নিতে সাহস পাচ্ছিল না, পরিবারগুলো অসহায় হয়ে পড়েছিল, ঠিক তখন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দলকে সঙ্গে নিয়ে তিনি অনেক করোনা ও অ-করোনা মৃতদেহের দাফন–কাফন সম্পন্ন করেছেন।
এ সময়ের এই আত্মত্যাগ তাঁর মানবিক নেতৃত্বের উজ্জ্বল প্রমাণ হিসেবে আজও স্মরণীয়।
অক্সিজেন সেবা ও রোগীদের নিয়মিত খোঁজখবর
করোনার সময় ও পরবর্তীতে—অসংখ্য রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, রোগীদের বাসায় গিয়ে অবস্থা পর্যবেক্ষণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহায়তা করা—এসবই তাঁর সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করেছে। এ কারণে শ্রীমঙ্গলের মানুষের কাছে তিনি এক নির্ভরতার প্রতীক।
বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ সহস্রাধিক অতিথি।
এছাড়া ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরাও অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের পক্ষ থেকে বরের হাতে বিয়ে স্মারক (ক্রেস্ট) তুলে দেন—সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক–প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, নির্বাহী সদস্য মোঃ আহমদ আলী প্রমুখ। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
অতিথিদের মন জয় করে আতিথেয়তা, মাওলানা এম এ রহীম নোমানী সাহেব ও তাঁর পরিবারের আন্তরিক আতিথেয়তা, নম্র আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপস্থিত সকল অতিথিকে মুগ্ধ করে।
অনুষ্ঠানজুড়ে ছিল মানুষের প্রতি সম্মান, ভালোবাসা এবং আন্তরিকতার উষ্ণ ছোঁয়া।
অনুষ্ঠানের শেষে নবদম্পতির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com