• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নাগরপুরের আওয়ামী লীগ নেতা তারেক শাসম খান হিমু গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৬৫৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মো. মোঃ শাকিল হোসেন শওকত, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু কে আজ ভোরে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের মরহুম হুমায়ুন খানের ছেলে তারেক শামস খান হিমু (৬২)। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। তিনি গত ২০২৪ সালের পাতানো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে (নাগরপুর-দেলদুয়ার) টাঙ্গাইল ৬ আসন থেকে এমপি নির্বাচন করেছিলেন।

হিমুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায়, নাগরপুর থানায় মামলা
দায়ের করেছিল ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা।
নাগরপুর থানায় ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়েরকৃত ৭ নং ক্রমিকের মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন হিমু।
মামলাটি আইন-শৃঙ্খলা বিঘনকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ ৪/৫, তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) দঃবিঃ ধারায় দায়ের করা হয়েছিল।
দায়েরকৃত এ মামলায়, হিমু ৩ নং এজাহার নামীয় আসামি।

তিনি দীর্ঘদিন আমেরিকা বসবাসের পর আজ ভোরে দেশে ফিরলে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ, নাগরপুর থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে আজ ভোরেই নাগরপুর থানা পুলিশ হিমুকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে, থানায় নিয়ে আসে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকল মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতারের বাংলাদেশ পুলিশ কৌশল অবলম্বন রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুলাই ভোররাতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমুকে এয়ারপোর্টেই আটক রেখে আমাদের খবর দিলে, আমরা দ্রুত বিমানবন্দরে গিয়ে আটককৃতের পরিচয় এবং মামলার এজাহার পর্যালোচনা করে নিশ্চিত হয়ে হিমুকে গ্রেফতার করে নাগরপুর থানায় নিয়ে আসি। ১৪ জুলাই সোমবার সকালেই গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামি তারেক শামস খান হিমুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com