• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি।

বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা

dailydhakamail / ১৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধি:– বগুড়ায় নবগঠিত জিয়া সাইবার ফোর্স বগুড়া মহানগর শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী কালীতলা হাটের মুক্তমঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

জিয়া সাইবার ফোর্স বগুড়া মহানগর শাখার সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সৌখিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হীরু, জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সভাপতি মার্জান আহাদ এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. এ. কে. এম. মঈনুল হাসান রাব্বি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি রেজাউল করিম, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ সুমন, আমিনুর রহমান, মাহবুব হোসেন, এনারুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক আইনুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন, সালাম শেখ, বেলাল মাস্টার, শহর ছাত্রদলের সভাপতি এস. এম. রাঙা, মহিলা দল নেত্রী মৌ, শাহানা ইউসুফ রুশি, ডা. রোকনুজ্জামান রোকন, ডা. রাশেদুজ্জামান রাশেদ, ডা. শাফিসহ অনেকে।

চিকিৎসক দলের নেতৃত্ব দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রাশেদুল কবির। এ ছাড়া বগুড়া জেলা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, মানবতার কল্যাণে জিয়া সাইবার ফোর্স অতীতের মতো অনলাইন ও অফলাইনে সর্বত্র ভূমিকা পালন করে যাবে। বটবাহিনীর গুজব প্রতিরোধের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেও জিয়া সাইবার ফোর্স কাজ করে যাবে।

তিনি এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও সংগঠনটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

পরে তিনি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস ও ডেন্টাল সমস্যায় আক্রান্ত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

মেডিকেল ক্যাম্পটি সফল করতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, বগুড়ার সভাপতি শাহজাহান, রুবেল, শহিদুলসহ সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com