• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

ওয়াইল্ডটিমের উদ্যোগে জয়মনি গ্রামে উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন

dailydhakamail / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

শেখ রাফসান, মোংলা প্রতিনিধি বাগেরহাট :

মোংলায় ওয়াইল্ডটিমের আয়োজনে জয়মনি এলাকায় অবস্থিত ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জয়মনি গ্রামে উন্নত চুলা (আইসিএস) বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বন-প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি কাঠের ব্যবহার কমানো এবং সুন্দরবনের ওপর নির্ভরতা হ্রাস করাই এর মূল লক্ষ্য।

জয়মনি সুন্দরবনের নিকটবর্তী একটি বন-প্রান্তিক এলাকা, যেখানে কাঠের ওপর নির্ভরতা বেশি। এর ফলে বন থেকে কাঠ সংগ্রহের চাপ বৃদ্ধি পায়। উন্নত চুলা ব্যবহারে প্রায় ৫০ ভাগ জ্বালানি সাশ্রয় হয়। কম জ্বালানি কাঠে রান্না করা সম্ভব হয়, ধোঁয়া কম উৎপন্ন হয়, স্বাস্থ্যঝুঁকি হ্রাস পায় এবং পরিবারগুলোর সময় ও ব্যয় সাশ্রয় হয়। একই সঙ্গে বনসম্পদের ওপর সরাসরি চাপ কমে, যা দীর্ঘমেয়াদে বন সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

উন্নত চুলা (আইসিএস) বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার এবং ওয়াইল্ডটিমের প্রতিনিধি আবু জাফর।

এ সময় প্রধান অতিথি রেজাউল করিম চৌধুরী বলেন, “এই উন্নত চুলা অনেক সাশ্রয়ী। আপনারা এটি ব্যবহার করলে খরচ অনেক কমে আসবে। পাশাপাশি সুন্দরবনের ওপর জ্বালানির চাপও কমবে। অবশ্যই এলাকা থেকে কাঠ সংগ্রহ করে চুলায় রান্না করবেন, সুন্দরবন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করবেন না। গাছ কাটলে সুন্দরবনের সরাসরি ক্ষতি হয়। এই চুলা ব্যবহার করলে জ্বালানি ৫০ ভাগ সাশ্রয় হবে, স্বাস্থ্যঝুঁকি কমবে এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে।”

এই কর্মসূচি পূর্ববর্তী সফল অভিজ্ঞতার ধারাবাহিকতা। ২০১৮-২০২৫ মেয়াদে কেএফডব্লিউ ও আইইউসিএন-এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড টাইগার হ্যাবিট্যাট কনজারভেশন প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সহায়তায় বেসলাইন থেকে এন্ডলাইন পরিমাপে জানা যায়, জ্বালানি কাঠের ব্যবহার ৩০ ভাগ হ্রাস পেয়েছে। এছাড়া নির্বাচিত ৪৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় সোলার লাইটিং স্থাপনের মাধ্যমে গ্রাম-প্রান্তে আলোকিত পরিবেশ তৈরি করা হয়েছে। পাশাপাশি সাতক্ষীরায় ৩টি টাইগার টলারেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওয়াইল্ডটিমের আগামী ৫ বছরে ১,০০০টি এবং চলতি বছরে ২০০টি উন্নত চুলা বিতরণের পরিকল্পনা রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com