• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

dailydhakamail / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়াঃ
আসন্ন ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশাহকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া জেলা নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ মার্চ) বগুড়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের রহমাননগর এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবদানের বিষয় তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আজফারুল হাবীব রোজ, সহযোগী অধ্যাপক ডা. এম. এ. ওয়াহেদ, সহকারী অধ্যাপক ডা. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. রাশেদুল ইসলাম রনি, ডা. মনসুর রহমান, ডা. সাঈদ, ডা. সুমন ও ডা. তারেক।

এ ছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মো. রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মো. রিয়াদ আল মাহমুদ রাজু, সদস্য মো. রবিউল ইসলাম, মো. নাহিদ ইসলাম, মো. ফিরোজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বগুড়া সদর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

তারা আশা প্রকাশ করেন, সাধারণ জনগণ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশাহকে বিজয়ী করবেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com