• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের জেলা গণগ্রন্থাগারে ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে টাঙ্গাইল জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে ভাষা আন্দোলন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা গণগ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামল চন্দ্র কর্মকার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল জেলা কার্যালয়ের কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন “সময়ের সাহিত্য কণ্ঠ”-এর সম্পাদক ও দৈনিক টাঙ্গাইল সমাচারের সম্পাদকীয় উপদেষ্টা কবি আযাদ কামাল এবং কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন।

প্রধান আলোচক খন্দকার নিপুণ হোসাইন বলেন, “আমাদের সকলেরই উচিত বাংলা ভাষার প্রতি বিশেষ যত্নশীল হওয়া। বাংলা ভাষার প্রতিটি শব্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পৃথিবীতে যে কয়েকটি ভাষা রয়েছে, তার মধ্যে বাংলা অন্যতম। একসময় পৃথিবী থেকে হাতে গোনা কয়েকটি ভাষা ছাড়া অনেক ভাষার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও হিন্দির পাশাপাশি বাংলা ভাষাও টিকে থাকবে। তাই আমাদের বাংলা ভাষার গুরুত্ব বুঝতে হবে এবং এই ভাষাকে ভালোবাসতে হবে।”

কবি আযাদ কামাল বলেন, “একটি ভাষা একটি জাতির অস্তিত্ব ও ঐতিহ্য সংরক্ষণ করে। আমাদের বাংলা ভাষারও রয়েছে নিজস্ব ঐতিহ্য, জাতিসত্তা ও ইতিহাস। যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, সেই ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।”

সভাপতির বক্তব্যে শামীম আরা সুবর্ণা বলেন, “ভাষা আন্দোলনের চেতনা কেবল ভাষার মর্যাদা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম। আসুন, মহান শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও সঠিক চর্চা নিশ্চিত করি।”

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার পাঠক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com