• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ

dailydhakamail / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:– দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত সম্পদ অর্জনে নিজের অনীহা ও সততার বিরল দৃষ্টান্ত তুলে ধরলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারে ঢাকা শহরে তিনি নিজের কোনো বাড়ি করতে পারেননি; এখনো বাবার রেখে যাওয়া ফ্ল্যাটেই বসবাস করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিনে স্পিকার হওয়ার পর প্রথমবারের মতো আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা তুলে ধরে স্পিকার মেজর হাফিজ বলেন, “আমি পানিসম্পদ মন্ত্রী থাকাকালে সর্বপ্রথম তজুমদ্দিন শহর রক্ষা বাঁধ প্রকল্পে সিসি ব্লক দিয়েছি। আমরা কখনোই লুটপাট কিংবা দখলদারিত্বের রাজনীতি করিনি। তার প্রমাণ হলো, আজ এত বছর রাজনীতি করার পরও ঢাকা শহরে আমার নিজস্ব কোনো বাড়ি নেই; আমি এখনো আমার বাবার ফ্ল্যাটেই থাকি।”

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নৈতিকতার পাঠ দিয়ে বলেন, “আওয়ামী লীগ গত দেড় দশকে সীমাহীন লুটপাট করেছে। আমরা যদি কোনো অপকর্ম করি, তবে সাধারণ মানুষ আমাদেরও তাদের মতোই ভাববে। সুতরাং কোনোভাবেই সেই মাফিয়া গোষ্ঠীর মতো হওয়া যাবে না। জনগণের সেবক হিসেবে আপনাদের কাজ করতে হবে।”

তজুমদ্দিন ও লালমোহনের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “স্পিকারের হয়তো প্রশাসনিক বিশাল কোনো ক্ষমতা নেই, কিন্তু এই পদের অনেক সম্মান আছে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সম্মানের আসনে বসার সুযোগ করে দিয়েছেন। আমি স্পিকার হই আর যাই হই, দিনশেষে আমি আপনাদেরই সংসদ সদস্য।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “এক সময় মাফিয়া গোষ্ঠী অপপ্রচার চালিয়েছিল যে আমি নাকি মনোনয়নই পাব না। কিন্তু এ দেশের মানুষ সেই মাফিয়া সরকারকে বিদায় করে দেশপ্রেমিকদের পথ সুগম করেছে। আমরা আর গুম-খুনের সেই অন্ধকার বাংলাদেশে ফিরে যেতে চাই না।”

সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্পিকার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকার স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের জনবল সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন এবং এলাকার টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com