• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় নতুন কমিটি ঘোষণা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দুর্গাপুর প্রতিনিধি : মো: মোমিন জাদরান

রাজশাহীর বহুল আলোচিত সাংবাদিকদের বৃহত্তম সংগঠন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৮ জুলাই ২০২৫ (মঙ্গলবার) রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের অফিস কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, এবং সঞ্চালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ আল-আমিন হক বিজয়। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান (শুভ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল বশির ডলার, সাংগঠনিক সম্পাদক-১ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক-২ মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুজ্জামান, মোঃ আবুল হোসেন, বাবলু, প্রচার সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ মৌসুমী আক্তার, অর্থ সম্পাদক মোঃ রাহাত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

দুর্গাপুর উপজেলার পূর্ণাঙ্গ শাখা কমিটি

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • সভাপতি: মোঃ ইসমাইল হোসেন নবী

  • সিনিয়র সহ-সভাপতি: মোঃ আলামিন হক বিজয়

  • সহ-সভাপতি: মোঃ গোলাম কিবরিয়া, মুন্না ইসলাম আগুন

  • সাধারণ সম্পাদক: মোঃ মমিন জাদরান

  • যুগ্ম-সাধারণ সম্পাদক: আসাদুজ্জামান সুমন

  • সাংগঠনিক সম্পাদক: শাহিনুর রহমান আকাশ

  • সহ-সাংগঠনিক সম্পাদক: সোহানুর রহমান সোহান

  • প্রচার সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম

  • অর্থ সম্পাদক: শফিকুল ইসলাম স্বপন

  • সহ-অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল শামস্ (সবুজ)

  • ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম

  • দপ্তর সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম আকাশ

  • সহ-দপ্তর সম্পাদক: মোঃ আকাশ ইসলাম

  • সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কায়সার আহমেদ

  • আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট শামীম শাহেদ

  • ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ আবু রায়হান

  • নির্বাহী সদস্য: মোঃ রবিউল ইসলাম রবি মাস্টার

রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন,

“গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে নবনির্বাচিত কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও প্রেরণাদায়ী। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে দুর্গাপুর শাখা কমিটি আরও সুসংগঠিত হয়ে সক্রিয়ভাবে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন,

“গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্র কাঠামোকে সঠিক পথে পরিচালনার জন্য একজন সাংবাদিকের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ ও নিষ্ঠার সাথে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের জন্য সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানাই।”

অনুষ্ঠান শেষে দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনাও অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ মনে করেন, এই ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ বিনিময় দুই সংগঠনের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com