• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

উলিপুরে ‘দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ উপলক্ষে পৌর শহরের দয়ালপাড়া এলাকায় করতোয়ার অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে করতোয়ার উলিপুর প্রতিনিধি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক পরিমল মজুমদার এবং সঞ্চালনা করেন করতোয়া উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু। এসময় বক্তব্য রাখেন—কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক ভোরের পাতার উলিপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক যুগের আলোর উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লালু, দৈনিক সংগ্রামের উলিপুর সংবাদদাতা সাখাওয়াত হোসাইন, ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, দৈনিক জনতার উলিপুর প্রতিনিধি ইউনুস খান, দৈনিক স্বদেশ প্রতিদিনের উলিপুর প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক পরিবেশের উলিপুর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার উলিপুর প্রতিনিধি শাজাহান খন্দকার, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর মোহাম্মদ রোকন, দৈনিক আলোকিত সকালের উলিপুর প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম এবং দৈনিক গণ তদন্তের চিলমারী প্রতিনিধি সোহেল রানা প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অনিয়ম-অবিচারের বিরুদ্ধে করতোয়া দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করছে এবং দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com