• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক কাগজে স্বাধীনতা, বাস্তবে শৃঙ্খল: গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত? রাতভর নাটকীয়তার পর ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার। বগুড়ায় নাশকতার মামলার আসামি ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি”

গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার

dailydhakamail / ৪২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:– গাজীপুরের পুবাইলে ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন ও ঘটনার ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) রাতে পুবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম খান ভুক্তভোগী শিশুর ফুফা। সেলিম খান মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পুবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর ধরে পুবাইলে শ্যালকের বাসায় সপরিবারে বসবাস করছিলেন সেলিম।

গত শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির বড় বোন তার ঘরে থাকা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে ছোট বোনের নির্যাতনের ছবি দেখতে পান।
বিষয়টি জানাজানি হলে পরিবার থানায় অভিযোগ করে।

পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে একাধিকবার নির্যাতন ও ঘটনার ছবি মোবাইলে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

ঘটনার পর শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সেলিম খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
একইসঙ্গে আসামি সেলিম খানকেও আদালতে পাঠানো হয়েছে।’


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com