• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

নদীর পূর্ব তীর দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে চৌহালীতে আবারও জনতার বিক্ষোভ

dailydhakamail / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

যমুনা নদীর পূর্ব তীর সংরক্ষণ বাঁধের পাশ দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে জিও ব্যাগ ডাম্পিং সরে গিয়ে ব্লক ধস ও তীব্র ভাঙন দেখা দেওয়ায় সিরাজগঞ্জের চৌহালীতে আবারও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার বিকেলে ভুক্তভোগী জনগণ এ কর্মসূচি পালন করেন।

স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, হাট-বাজার, আবাদি জমি এবং অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবসতি বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যমুনার পূর্ব তীর ঘেঁষে বাল্কহেড চলাচল অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন চৌহালীর বাসিন্দারা।

বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে এর আগেও একাধিকবার বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, যমুনা নদীতে রাত-দিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বাল্কহেডে বালু পরিবহন এবং ভেকু ও মাহেন্দ্র নামে অবৈধ যানবাহন দিয়ে মাটি ও বালু কাটার কারণেই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত মাসে জনতার বিক্ষোভের মুখে প্রশাসন সালিশি বৈঠক করলেও তা উপেক্ষা করে পুনরায় বাল্কহেড চলাচল শুরু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর আরও অভিযোগ, ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ দেখিয়ে বাল্কহেড চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। এতে নদীপাড়ের মানুষের বসতভিটা, ফসলি জমি, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দা আবুল বাশার গণমাধ্যমকে বলেন,“কয়েক দিন ধরে যমুনার তীব্র ভাঙন দেখা দিয়েছে। বালুমহালের শত শত বাল্কহেড বালু নিয়ে চলাচল করাই এর মূল কারণ।”

ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে স্থানীয়রা মানববন্ধনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রতিকার পেতে দৌড়ঝাঁপ করছেন। একই দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে সোমবার বিকেলে উপজেলা নৌঘাট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com