• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী

dailydhakamail / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদকঃ– প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎ শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, “আমরা একটি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আছি। সারা বিশ্বই তাদের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও ৫ ডলার পর্যন্ত দাম বৃদ্ধি করেছে।”

তিনি আরও বলেন, “এই যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আমদানি করে আমরা যে স্টক তৈরি করেছি, সেই দামের তুলনায় এখন আমরা নিচের দিকে মূল্য সমন্বয় (প্রাইস অ্যাডজাস্ট) করছি। এটি আমাদের বাধ্য হয়েই করতে হচ্ছে। কারণ বৈদেশিক মুদ্রায় আমদানি করতে হয়, তাই সবকিছু সমন্বয় করে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে।”

ভর্তুকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, “ভর্তুকি এখনো রয়েছে। সঠিক হিসাব জানতে চাইলে মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “যুদ্ধের কারণে বিরূপ প্রভাব পড়াটাই স্বাভাবিক। এই প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই পড়েছে। আমাদের ওপরও এর প্রভাব রয়েছে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com