• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

বিয়াই-বেয়ানীর অনৈতিক সম্পর্কের জেরে বিয়ানীর আত্মহত্যা 

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আসাদুজ্জামান, প্রতিনিধি কুড়িগ্রাম

বিয়াইয়ের সাথে অনৈতিক সম্পর্কের কথা এলাকায় জানাজানি হলে আত্মহত্যা করেন বিয়ানী। ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোনালীরকুটি গ্রামের।

জানা যায়, সোনালীরকুটি গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিমের মেয়েকে বিয়ে দেন ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মিজানের পুত্রের সঙ্গে। বিবাহ সূত্রে তার মেয়ের শ্বশুর মিজান নিয়মিত বিয়ানীর বাড়ি যাতায়াত করতেন।

এলাকাবাসী জানায়, আত্মহত্যাকারী মহিলার স্বামী আব্দুল হাকিম ও তার পুত্র কাজের সন্ধানে বাইরে থাকার সুবাদে প্রায় বিয়াই মিজান তার বাড়ি যাতায়াত করে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক।

গত মঙ্গলবার (১২ আগস্ট) বিয়ানী তার নিজ মেয়েকে বিয়াইসহ হাসপাতালে নিয়ে যান ডাক্তার কাছে। পরে মঙ্গলবার দিবাগত রাতে বিয়াই মিজান চলে আসেন বিয়ানীর বাড়িতে। রাতের অন্ধকারে বিয়ানীর নিজ ঘরে বিয়াই ঢুকে অনৈতিক মেলামেশায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

আপত্তিকর অবস্থায় আত্মহত্যাকারী বিয়ানীর দেবর তাইজুদ্দিন, তার স্ত্রী জহুরা বেগম ও মহুবরের স্ত্রী জোৎসনা তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পেলে বিয়াই মিজান দ্রুত পালিয়ে চলে যান।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বিষয়টি জানাজানি হলে ওই দিন বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিয়ানী।

আত্মহত্যাকারীর ছোট দেবর তাইজুদ্দিনের স্ত্রী জহুরা বেগম বলেন, মঙ্গলবার রাতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পরের দিন বিভিন্নভাবে এলাকাবাসীকে গালিগালাজ করে। অবশেষে লজ্জায় বুধবার দিবাগত রাতে তিনি আত্মহত্যা করেন।

এবিষয়ে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণের বিষয়টি শুনে পুলিশকে খবর দিয়েছি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com