• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

dailydhakamail / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:– সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও রোগীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় হাসপাতালটি সঠিকভাবে পরিচালনা, চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং রোগীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন মন্ত্রী। তিনি রোগীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসা মানুষ যেন প্রয়োজনীয় সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই হাসপাতাল ব্যবস্থাপনার মূল লক্ষ্য হওয়া উচিত।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. শামীম খান, সহসভাপতি ও সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা নোমান আলাল, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-কায়েসসহ দলীয় নেতৃবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে দুপুর ২টার দিকে মন্ত্রী সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com