• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

গোপালপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা

dailydhakamail / ৩১০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহাধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বিশ্বাস করা হয়, দুষ্টের দমন ও শিষ্টের পালনার্থে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মহা অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই শুভ তিথি উপলক্ষে প্রতি বছরই ভক্তরা জন্মাষ্টমী মহোৎসব পালন করে থাকেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আয়োজনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। ভজন ও কীর্তনের সুরে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর। পরবর্তীতে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আবু ঈশা মুনিম, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসাসের সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহমেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিত দে নিন্টু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র আহ্বায়ক প্রবীর চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক প্রলয় কুমার কুণ্ডু, সিনিয়র সহ-সভাপতি রনজিৎ কুমার ঘোষ, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সহ-সভাপতি গণেশ চন্দ্র পাল, সহ-সভাপতি রামকৃষ্ণ সাহাসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

নবগঠিত পূজা উদযাপন ফ্রন্টের তত্ত্বাবধানে এবারের শোভাযাত্রাটি সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com