• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত

dailydhakamail / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

মোঃ তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:–

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে পাওনা ৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আনোয়ার মোল্লা (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম করিম প্রামানিক ওরফে হাদু (৬৫)। তিনি ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় নিহতের ছেলে শাহাদত প্রামানিক বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন আনোয়ার মোল্লা, হাফিজ মোল্লা, বাবু মোল্লা, মোমিন, সিহাব ও আমিনুর মোল্লা।

এজাহার সূত্রে জানা যায়, নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম (৩৩) পেশায় একজন শ্রমিক। তিনি ১নং বিবাদী কাঠ ব্যবসায়ী আনোয়ার মোল্লার অধীনে কাজ করতেন। কাজের মজুরি বাবদ শফিকুল আনোয়ারের কাছে ৫ হাজার টাকা পাওনা ছিলেন। গত ২১ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে শফিকুল পাওনা টাকা চাইলে আনোয়ার তাকে টাকা দেওয়ার কথা বলে রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির আঙিনায় ডেকে নেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শফিকুল সেখানে পৌঁছালে বিবাদী আনোয়ার মোল্লা ও তার সহযোগীরা তাকে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে আনোয়ারের নির্দেশে হাফিজ মোল্লা গাছের ডাল দিয়ে শফিকুলকে এলোপাথাড়ি মারধর করেন। ছেলের চিৎকার শুনে বাবা করিম প্রামানিক তাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্ত আনোয়ার মোল্লা লোহার শাবল দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে করিম প্রামানিক মাটিতে লুটিয়ে পড়লে বিবাদী বাবু মোল্লা ও হাফিজ মোল্লাসহ অন্যরা তাকে লাঠি ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে করিম প্রামানিকের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। পরদিন ২২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাড়ি আসলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে শাহাদত প্রামানিক জানান, বিবাদীগণ পরিকল্পিতভাবে তার পিতাকে আঘাত করে হত্যা করেছে।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, হত্যা মামলা হয়েছে। একজন আটক রয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com