• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

dailydhakamail / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

আবু নাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:–নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রাজাবো এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র (সাব-স্টেশন) থেকে মালামাল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দিবাগত শেষ রাতে একদল সশস্ত্র ডাকাত ঘোড়াশাল রাজাবো পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয়। পাঁচ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ওই কেন্দ্রের প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে উপকেন্দ্রের ভেতর থেকে বিপুল পরিমাণ তামার তার, ডিসকানেক্ট সুইচ ব্লেড, কন্ট্রোল প্যানেলের ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

এ ঘটনায় উপকেন্দ্র কর্তৃপক্ষ গত ২৭ এপ্রিল থানায় মামলা করেন। এরই ধারাবাহিকতায় পলাশ থানা পুলিশ অভিযানে নামে। বুধবার পুলিশ লুণ্ঠিত মালামালসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পলাশ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং সম্পূর্ণ মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com