• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

dailydhakamail / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মোঃ তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:–

বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামাল গ্রহণ ও গোপন রাখার অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০৩ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে শেরপুর থানাধীন শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নির্দেশনায়।

অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন, এসআই (নিঃ) সুব্রত কুমার সিং এবং এসআই (নিঃ) মোঃ সিয়াম হোসেনসহ পুলিশের একটি দল। অভিযানের সময় দুই অভিযুক্ত—মোঃ সামিউল ইসলাম (৩২), পিতা মৃত সাইফুল ইসলাম এবং মোঃ সামিউল ইসলাম (২৭), পিতা আজহারুল ইসলাম—কে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে একটি পালসার ১৫০ সিসি এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। আসামিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, এ ঘটনায় শেরপুর থানায় বাংলাদেশ দণ্ডবিধির ধারা ৪১৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com