• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দিতে মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসীর শাস্তির দাবীতে মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু’র বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী, চাঁদাবাজ মাসুম শেখের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলার চৌরাস্তা মোড়ে বাজার ব্যবসায়ী ও উপজেলার সর্বোস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব এস,এম মিজানুর রহমান বিলাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও বিএনপি নেতা মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।
মানববন্ধনে সিদ্ধান্ত অনুযায়ী বালিয়াকান্দি বাজারে অর্ধ বেলা হরতাল পালিত হয়।

বক্তাগণ বলেন,খন্দকার মশিউল আজম চুন্নু একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তত্ব। তার মান ক্ষুন্ন করতে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যা তাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি বালিয়াকান্দি বাজার বণিক সমিতি সাবেক সভাপতি, শর্তবর্ষী বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫ বারের নির্বাচিত ম্যানেজিং কমিটিার সদস্য, বালিয়াকান্দি মোহামেডান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, ২ বারের উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বালিয়াকান্দি ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, অনেক বারের কারা নির্যাতিত কর্মীবান্ধব ও জনপ্রিয় ছাত্রনেতা থেকে জননন্দিত নেতা খন্দকার মশিউল আজম (চুন্ন)’র উপর ঈশ্বান্মিত হয়ে জনবিচ্ছিন আওয়ামী দোসর ও এজেন্টরা আওয়ামী গডফাদার ফরিদপুরের পলাতক মেয়র মেথু মিয়ার ভাই, ধাওয়াপাড়া ফেরি ঘাট ফাঁড়ি লুট মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী, ফেরি ডাকাতদের মধ্যে একজন সদস্য, অস্ত্র মামলার আসামী, সর্বহারা পার্টির সক্রিয় সদস্য সন্ত্রাসী, চাঁদাবাজ মাসুম শেখ এবং আওয়ামী লীগের সংবাদ মিডিয়া প্রতিদিন বাংলাদেশ তার সম্মানহানিসহ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় মিথ্যা অপপ্রচার করার জন্য মাসুম শেখ ও প্রতিদিন বাংলাদেশ সংবাদ মিডিয়ার রাজবাড়ী জেলা প্রতিনিধিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলে মানববন্ধনে অংশ নিয়েছি। মানববন্ধনে সারা উপজেলা থেকে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে বিএনপি’র বালিয়াকান্দি উপজেলা কার্যালয়ে খন্দকার মশিউল আজম চুন্নু সাংবাদিকদের মাঝে তার মতামত প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com