• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বদলগাছীতে ছোট যমুনায় মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!

dailydhakamail / ২৮০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী উপজেলা প্রতিনিধি (নওগাঁ) :- নওগাঁ বদলগাছীতে ছোট যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল নামের ১৫ বছর বয়সের এক দশম শ্রেনীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত সোহেল উপজেলার বালুভরা ইউপির কোমারপুর গ্রামের আরমান হোসেনের ছেলে। সোহেল হোসেন মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর একজন শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েক বন্ধুদের সাথে নদীতে মাছ ধরতে যায়। তার সাথের বন্ধুরা নদীর এ পাড় হতে ডুব মেরে ও পাড়ে গেলেও সোহেল হোসেনের কোমরে খাপলা জালের রশি বাঁধা থাকায় সে পানিতে ডুবে যায়।

পরবর্তীতে তার বন্ধুরা সোহেল হোসেন কে দেখতে না পেয়ে আশে-পাশে ডাক চিৎকার করলে স্থানীয় লোক-জনের সহায়তার সোহেল হোসেনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল এর অকাল মৃত্যুর এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এঘটনায় বদলগাছী থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষে একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com