• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান

dailydhakamail / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

নারায়ণগঞ্জের বন্দরে বধির কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় বন্দর ২০নং ওয়ার্ডের সোনাকান্দা সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলায় অবস্থিত বধির কল্যাণ সংস্থার কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সুদূর আমেরিকা প্রবাসী ও VSHRO উপদেষ্টা মোঃ জাকির হোসেনের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট শাহানাজ জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক মোঃ সাব্বির আহমেদ সেন্টু, ট্রমা ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. নাজমুল হোসাইন সৌরভ, উপদেষ্টা মতিউর রহমান মুক্তি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বর্তমান দেশবাংলা নিউজের সহ-সম্পাদক, দৈনিক বাংলাদেশ দিগন্তের সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া এবং VSHRO-এর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কবির হোসেন, নজরুল ইসলাম সরকার নয়ন, বধির সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিঠু মিয়া, সদস্য দীন ইসলাম ও সঞ্জয় চৌহান প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহাসচিব সাফায়েত সারদীন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শাহানাজ জামান বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের সকল মানুষের মাঝে ভাগ করে নেওয়া যায়।”

তিনি আরও বলেন, “বধির বা বাকপ্রতিবন্ধী মানুষ আমাদের সমাজেরই একটি অংশ এবং তাদেরও সম্মান ও মর্যাদার সাথে বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে।”

তিনি আরও বলেন, “যারা নিজের প্রয়োজনের কথা প্রকাশ করতে পারে না, তাদের সহায়তায় সবার আগে এগিয়ে আসা উচিত। অনেক সময় এসব মানুষের নীরব কষ্ট ও বোবা কান্না আমাদের অগোচরেই থেকে যায়।”

এসময় তিনি সংগঠনের সম্মানিত উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। “তাদের জন্যই আপনাদের অসহায়ত্বের কথা আমাদের কাছে পৌঁছেছে এবং বধির মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে,” উল্লেখ করেন তিনি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com