• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ

dailydhakamail / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সাজ্জাদ হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ফসলি জমির মাটি বিক্রির হিড়িক দেখা দিয়েছে।

বিশেষ করে মাথাভাঙ্গা, মিদ্দাডাঙ্গী এবং গোয়ালপুর ঘাট এলাকায় একের পর এক কৃষিজমির উর্বর মাটি কেটে ট্রাক ও ট্রলির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এসব এলাকায় জমির মালিক ও কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ভরাট কাজে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক ও ট্রলিতে মাটি পরিবহন করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, জমির উপরের উর্বর মাটি কেটে নেওয়ায় অনেক জমি এখন আর আগের মতো ফসল উৎপাদনের উপযোগী থাকছে না। ফলে ভবিষ্যতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

একজন ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করে বলেন, “অল্প কিছু টাকার লোভে জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে কয়েকজন লাভবান হলেও এলাকার কৃষি ও পরিবেশ দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে।”

এদিকে স্থানীয় সচেতন মহল জানিয়েছে, নিয়ম অনুযায়ী কৃষিজমির উর্বর মাটি কাটার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা প্রভাব খাটিয়ে অনেকেই এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছেন, “এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে অচিরেই এসব এলাকার বিস্তীর্ণ কৃষিজমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়বে।”

স্থানীয়রা চরভদ্রাসন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com