• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট

dailydhakamail / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

মোঃ বুলবুল আহম্মেদ বুলু  নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০০টি পরিবারের মাঝে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়েছে।

সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল এবং ছাগলের জন্য পাঁচটি করে ফ্লোরম্যাট দেওয়া হয়।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন” শীর্ষক সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ছাগল পালন একটি সহজ ও লাভজনক উদ্যোগ। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এটি পরিবারের আয় বাড়াতে সহায়ক হবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, সরকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উন্নয়নে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিজেদের উদ্যোগে আয় বাড়ানোর সুযোগ পাবে এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুফলভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং পশুপালনের মাধ্যমে তাদের টেকসই জীবিকা গড়ে তুলতে সহায়তা করা। এ জন্য ছাগল বিতরণের পাশাপাশি উপকারভোগীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠান শেষে সুফলভোগী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ছাগল ও ফ্লোরম্যাট তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন, এই উদ্যোগ তাদের পরিবারের আয় বাড়াতে সহায়ক হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com