• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে সাইনিং স্টারস কিন্ডারগার্টেন , আবেদন অনলাইনে 

বার্তা সম্পাদক / ৫৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

শহিদুজ্জামান লাবু, কাশিয়ানী

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সদস্য রেজিষ্ট্রেশন নং-BKA047 আমডাকুয়া, সাজাইল সাইনিং স্টারস কিন্ডারগার্টেন এর জন্য নিম্নে বর্ণিত পদে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।


সিনিয়র সহকারী শিক্ষক – ০২ জন । স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। ইংরেজিতে দক্ষতা ও শিক্ষাকতা পেশায় ৩ হতে ৫ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী শিক্ষক – ০৩ জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষকতা পেশায় ১ হতে ২ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

জুনিয়র শিক্ষক – ০২ জন । স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিশুদের পাঠদানের মানসিকতা ও ধৈর্য থাকতে হবে।

আরবি শিক্ষক – ০১ জন। স্বীকৃত মাদ্রাসা বা প্রতিষ্ঠান হতে ফাজিল/কামিল ডিগ্রি। কুরআন, আরবি ও নৈতিক শিক্ষা পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে।

হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর -০১ জন। উচ্চ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক সনদ থাকতে হবে।

অফিস সহায়ক (পিয়ন) – ০১ জন। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আয়া ও পরিচ্ছন্নতা কর্মী (মহিলা) – ০২ জন।শিশুদের প্রতি যত্ন ও পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কর্মঠ, ধৈর্যশীল ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

নিরাপত্তা কর্মী – ০২ জন। শারীরিক ভাবে সুস্থ ও সবল হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলীঃ

১. প্রার্থীগনকে তার পুর্নাঙ্গ জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যানকপি আগামী ৩০.০৯.২০২৫ ইং তারিখের মধ্যে সাইনিং স্টারস কিন্ডারগার্টেন এর অফিসিয়াল ই-মেইল (sskg2026@gmail.com) এ প্রেরণের অনুরোধ করা হলো। ই-মেইল এর সাবজেক্ট এ সংশ্লিষ্ট পদের নাম লিখা আবশ্যক।

২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ই-মেইল ও মুঠোফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহনের পূর্বে প্রার্থীদের আবেদন পত্র, সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় নাগরিকত্ব সনদের ফটোকপি জমা দিতে হবে। ক্রমিক নং ৫ হতে ৮ নং পদের প্রার্থীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষা হবে।

৩. পদবি উল্লেখ পূর্বক আবেদন পত্র” চেয়ারম্যান” সাইনিং স্টারস কিন্ডারগার্টেন” বরাবর লিখতে হবে।

৪. শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীগন লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগন মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীগনকে ডেমো ক্লাস ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

৫. সকল পদের জন্য বয়সসীমা ১৮-৩৫ বৎসর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।

৬. অসম্পূর্ণ ও মিথ্যা তথ্য সম্বলিত আবেদন পত্র বাতিল বলিয়া গণ্য হইবে।

৭. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রার্থীদের কোন প্রকার টি এ/ডি.এ প্রদান করা হবে না।

৮. নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ার বলিয়া বিবেচিত হবে।

৯. প্রার্থীদের আবেদন/নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ গ্রহনযোগ্য নয় এবং তাহা প্রার্থীর আবেদন বাতিল/অগ্রহযোগ্য বলিয়া বিবেচিত হইবে।

যোগাযোগঃ

মোবাইলঃ +৮৮০১৩০০৫৫১১৪৪

ই-মেইলঃ sskg2026@gmail.com

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com