• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

চর রমনী মোহন ইউনিয়নে প্রবাসীর বাড়ি নির্মাণে আ.লীগ নেতাদের বাধার অভিযোগ

admin / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মোঃ রাসেল স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে ওমান প্রবাসী আনোয়ার হোসেনের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। তাদের বিভিন্ন হুমকি-ধামকি ও বাধায় বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন প্রবাসীর স্ত্রী হোসনেয়ারা বেগম।
এদিকে ঘরের কাজ না হওয়ায় ভয় ও আতঙ্কে দিন কাটছে প্রবাসী পরিবারের। মানবেতর জীবনযাপন করছেন খুপরি ঘরে। আনোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের চর আলী হাসান এলাকার সাহাব উদ্দিন বেপারীর ছেলে। অন্যদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার আবদুর রব হাওলাদারের ছেলে আহছান উল্লাহ প্রকাশ আহছান মাস্টার, আনোয়ার হোসেন দুলাল ও আমজাদ হোসেন। দুলালের ছেলে রিপন হোসেন ও প্রতিবেশী আক্তার হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। অভিযুক্ত আহছান মাস্টারসহ সকলে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়।

জানা গেছে, আনোয়ার হোসেন গত ১৬ বছর পূর্বে সুলতান আহম্মদ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে বাড়ি নির্মাণ করে ভোগদখল করছেন। কিন্তু কয়েকদিন পূর্বে জমিটি নিয়ে আদালতে মামলা রয়েছে উল্লেখ করে একটি সাইনবোর্ড সেখানে ঝুলিয়ে রাখেন আহছান উল্লাহ। এছাড়া আনোয়ারদের বিভিন্ন হুমকি-ধামকি ও বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন। 1 বিরোধীয় জমিটি ওয়ারিশি নয় ক্রয়সূত্রে মালিক হয়ে আনোয়ারের থেকে বিক্রি করেছেন সুলতান আহম্মদ। যা নিয়ে তাঁর ভাইদের সঙ্গে কোন বিরোধ নেই। তবুও বাবা-মায়ের জমি নিয়ে আদালতে করা বন্টননামা মামলায় জমিটি অন্তর্ভূক্ত বলে দাবি করছেন আহছান উল্লাহরা।
প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগম প্রকাশ হাসিনা বলেন, দীর্ঘদিন ভোগদখল করলেও কখনো আহছান ও রিপনরা বাধা দেয়নি। এখন নতুন ঘর নির্মাণ করবো তখনি বাধা ও হুমকি দিচ্ছে। তাদের ভয়ে ঘরের কাজ শুরু করতে পারেনি। অন্যদিকে পুরাতন ঘর ভাঙার কারনে ছোট্ট একটি খুপড়ি ঘরে বর্তমানে বসবাস করছি।

আরও বলেন, সুলতান আহম্মদ থেকে ক্রয়কৃত ১৫৯৩ দাগে (সাবেক) ২ একরের মতো জমি রয়েছে। যার অধিকাংশ জমি তিনি বিক্রি করে দিয়েছেন। কিন্তু আহছান উল্লাহ অন্য কোন জমিতে বাধা দেননি। পেশিশক্তি দেখিয়ে আমাদের জমিতে বাধা দিচ্ছেন। এবিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
সুলতান আহম্মদ বলেন, জমিটি দলিলমূলে মায়ের থেকে ক্রয় করেছি। এরপর বিভিন্ন সময় কিছু জমি বিক্রি করেছি। বিক্রিত কয়েকটি দলিলে আমার মা জামিলা খাতুন সাক্ষীও দিয়েছেন। মায়ের থেকে ক্রয়কৃত জমি নিয়ে ৩০ বছরের অধিক সময়ে কখনো ঝামেলা হয়নি। কিন্তু গত কয়েক দিন পূর্বে আমার ভাই আহছানরা আনোয়ারদের ঘর নির্মাণে বাধা ও মারধরের হুমকি দেয়। কেন তারা বাধা দিয়েছে, সেটি আমার জানা নেই। তাছাড়া এই জমি নিয়ে আদালতে কোন মামলা নেই।
হুমকি-ধামকির অভিযোগগুলো অস্বীকার করে আহছান উল্লাহ জানান, আনোয়ার যে জমিটি সুলতান আহম্মদ থেকে ক্রয় করেছেন। সেই জমির মালিক তিনি নয়। সুলতানের দাবিকৃত হেবানামা দলিলটি মা জামিলা খাতুন নিজে বাতিল করেছেন। যার প্রমানপত্রও রয়েছে। তবে সাংবাদিকদের আহছান উল্লাহ দলিল বাতিলের কোন প্রমাণ দেখায়নি।

সুলতান আহম্মদের ছেলে বাবর হোসেন বলেন, চাচা ও চাচাতো ভাইরা খারাপ প্রকৃতির মানুষ। বিগত সময় একাধিকবার আমাদের মারধর করেছে। আমাদের জমিও দখলে রেখেছে। আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে এসব অপকর্ম করে যাচ্ছেন তারা।

আরও বলেন, চাচাদের সঙ্গে এসব বিরোধ নিয়ে থানা ও স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হয়েছে। কাগজপত্র সঠিক থাকায় প্রত্যেকটি বৈঠকের সিদ্ধান্ত আমাদের পক্ষে এসেছে। তবুও পেশীশক্তি খাটিয়ে জমি দখল ও বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে। তাছাড়া দাদীর থেকে ক্রয়কৃত দলিলটি বাদ হয়েছে মর্মে চাচার দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, আনোয়ারের ক্রয়কৃত জমি নিয়ে কোন বিরোধ নেই। তবুও জোরপূর্বক আহছান উল্লাহরা বাধা দিচ্ছেন। মূলত, রাস্তার পাশে হওয়ায় জমিতে কুনজর পড়ে তাদের। এখন ঘর নির্মাণে বাধা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জমিটি দখলের পায়তারা করছে আহছান ও রিপনরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com