• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

১৭ বছরে ১৭ মিনিটও দলের কাজে ফাঁকি দেইনি” — বিএনপি নেতা দাউদার মাহমুদ

dailydhakamail / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোর- ৩ (সিংড়া) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের আগমুরশন, ধুরশন ও কলিয়া বাজার এলাকার হাট মুরশন গ্রামে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিএনপির উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মোট প্রায় ৩ হাজার মোটরসাইকেল শোডাউনে অংশ নেন। এছাড়া, দলের অঙ্গসংগঠন ও স্থানীয় সমর্থকদের উপস্থিতি ছিল ৮ থেকে ১০ হাজারের বেশি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। তিনি সভায় বলেন,
“আমি গত ১৭ বছরে ১৭ মিনিটও দলের কাজে ফাঁকি দেইনি। নিজের স্বার্থে বা ব্যক্তিগত কারণে কখনো দলের কাজ থেকে পিছিয়ে আসিনি। এমনকি নিজের সন্তানকে জেল থেকে কোলে নিয়েছি, তবুও দলের জন্য কাজ থামাইনি। বিএনপি আমার প্রাণ, দলের প্রতি আমার অগাধ ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে।”

তিনি আরও জানান,
“গত জাতীয় নির্বাচনে আমার সহকর্মী আনোয়ারুল ইসলাম (আনু) চাচা এবং আমি দুজনেই দলের মনোনয়ন পেয়েছিলাম। কেন্দ্রে চূড়ান্ত ভাইভার মাধ্যমে আমাকে ফাইনাল মনোনয়ন দেওয়া হয়েছিল। এবারও যে প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন পাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করব, ইনশাআল্লাহ।”

দাউদার মাহমুদ আরও বলেন,
“দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাকর্মীদের সম্মান দিতে হবে। আমরা যারা বছরের পর বছর মাঠে-ঘাটে নিরলস পরিশ্রম করছি, তাদের অবদান দল একদিন অবশ্যই মূল্যায়ন করবে। বিএনপি জনগণের দল, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দল।”

উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন। সভায় ভোটকেন্দ্রভিত্তিক টিম গঠন, সংগঠন পুনর্গঠন এবং নির্বাচনী প্রচারণার বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দ একযোগে দাউদার মাহমুদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “সুকাশ ইউনিয়নে বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com