• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

স্বাস্থ্য খাতের উন্নয়নে টেকনোলজিস্টদের মূল্যায়ন জরুরি — (এম-ট্যাব) নেতা আরমান হোসেন ডলার

dailydhakamail / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:গত (১৮ নভেম্বর), মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হলে মেডিকেল টেকনোলজিস্টদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি। রোগ নির্ণয় থেকে শুরু করে সঠিক রিপোর্ট প্রদান—সব ক্ষেত্রেই টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু দুঃখজনকভাবে স্বাস্থ্য সেক্টরে টেকনোলজিস্টদের অবদান আজও অবহেলিত। উন্নতমানের সেবা নিশ্চিত করতে হলে তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা প্রয়োজন।”

তিনি আরও বলেন,“দেশের প্রতিটি দুর্যোগ, সংকট ও জরুরি মুহূর্তে টেকনোলজিস্টরা সবসময় সামনের সারিতে থেকে মানুষের সেবা দিয়ে আসছেন। অথচ পর্দার আড়ালে থাকা এই জনশক্তিকে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। এ অবস্থার পরিবর্তনে তিনি স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ নজর প্রত্যাশা করেন।”

সভায় উপস্থিত ছিলেন—এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু), কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রশিদ, মোঃ আফজাল হোসেন, মোঃ মনোয়ার হোসেন বাবু প্রমুখ।

সভায় মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত উন্নয়ন, সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com