• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

বগুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মোঃ আলী হাসপাতালে কর্মবিরতি

dailydhakamail / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (৩ ডিসেম্বর) বুধবার বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বহুল কাঙ্ক্ষিত এই “প্রাণের দাবি”—১০ম গ্রেড বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্যে সকাল থেকে তারা হাসপাতাল প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বি.এম.টি.এ) বগুড়া জেলা কমিটির নেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

এ সময় মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন—
মোঃ রবিউল ইসলাম, এটিএম আমিনুল হক, মোঃ আবুল কাশেম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নয়ন মিয়া, মোঃ মাহমুদুল হাসান রানা, মোছাঃ নিগার সুলতানা রুপা।

ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি), বগুড়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
মোঃ সালহে আহমেদ, মোঃ আব্দুর রউফ।

এ ছাড়া বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— মেডিকেল টেকনোলজিস্ট মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে অংশ নেয় আইএইচটি বগুড়ার ছাত্র প্রতিনিধি সিয়াম আহাদসহ বহু শিক্ষার্থী।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন। দ্রুত এ দাবি পূরণ হলে চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

তাদের ভাষায়—“ন্যায্য দাবি সফল হোক। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com