• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

শিয়ালকোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

dailydhakamail / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দরিদ্র, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বহুতী পূর্বপাড়া গ্রামে এ দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় আমরা আজ এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। পাশাপাশি শীতার্ত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির অংশ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ। তিনি বলেন, “দেশের এই দুঃসময়ে বিএনপি শুধু রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মতিউর রহমান আকন্দ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, ৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. নুর আলম মুন্সি। তারা সবাই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দলের চলমান আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহজামাল আকন্দ। সভাপতির বক্তব্যে জয়নাল আবেদিন মন্টু বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করে।”

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় দরিদ্র, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com