• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী

dailydhakamail / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক :– দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী। তাঁর এ গুরুত্বপূর্ণ নিয়োগে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

রুবিনা ফেরদৌসী এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাঁকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গনির একমাত্র কন্যা।
তাঁর পৈতৃক গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামে।

বীর মুক্তিযোদ্ধা পিতার আদর্শ ও অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরিতে যোগদানের পর থেকেই তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।

তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের খবরে শাজাহানপুর উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, একজন নারী হিসেবে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে রুবিনা ফেরদৌসী শুধু নিজের পরিবার নয়, বরং পুরো শাজাহানপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছেন।

এলাকাবাসী মনে করেন, তাঁর এ অর্জন শাজাহানপুরের তরুণ-তরুণীদের, বিশেষ করে মেয়েদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর সাফল্য আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জন, সরকারি চাকরিতে যোগদান এবং দেশসেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করবে।

শাজাহানপুর উপজেলাবাসী রুবিনা ফেরদৌসীর এ গৌরবময় অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com