• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা

শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

dailydhakamail / ১০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:–

শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংধনু মডেল স্কুল পরিদর্শন করেছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নাটোর ও রাজশাহীর সাবেক জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ। বর্তমানে তিনি স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিটের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপসচিব মোঃ আনিসুর রহমান, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মোঃ গোলাম মাওলা, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল লতিফ, জাতীয় জাদুঘরের পরিচালক ও উপসচিব মোঃ সাদেকুল ইসলাম, উপসচিব রাজ্জাকুল ইসলাম (বাণিজ্য মন্ত্রণালয়) এবং বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেসের উপসচিব সাখাওয়াত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় মোঃ শামীম আহমেদের নেতৃত্বে অতিথিরা রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে পৌঁছালে তাঁদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন ও শিক্ষার্থীরা।

পরে অতিথিরা স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় মোঃ শামীম আহমেদসহ অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক গল্প ও মতবিনিময়ে অংশ নেন এবং তাদের বিভিন্ন প্রতিভা ও নৈপুণ্য সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে রংধনু মডেল স্কুলের মিলনায়তনে শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিরা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদের সামনে ইংরেজিতে বক্তব্য, গজল, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। তাদের পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

সবশেষে রংধনু মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা ফটোসেশনে অংশ নেন। তাঁদের এই পরিদর্শন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com