• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাসিক সভা ও জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান। শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ: রংপুর-অপারেশন৪,  ডোমেইন টিএমএসএস-এর সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে চলেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আল ইব্রাহিম শাহজাদপুরে রংধনু মডেল স্কুল পরিদর্শনে ৭ উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন।

সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :–

“One Health, One Action, Prevent AMR NoW”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দপ্তরে এসে শেষ হয়। পরে দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা, ভেটেরিনারি অফিসার ডা. তাপস কান্তি দত্ত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মেজবাহ উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় অ্যান্টিবায়োটিকের যথাযথ ও যৌক্তিক ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণের ঝুঁকি এবং এর অনিয়ন্ত্রিত ও অপব্যবহারের ফলে সৃষ্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে ‘ওয়ান হেলথ’ ধারণার আলোকে সচেতনতা বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com