• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫ ওয়ার্ডের প্রধান নির্বাচন পরিচালনাকালীন কার্যালয়ের উদ্বোধন

dailydhakamail / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :—

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর বিএনপির আওতাধীন ১৫টি ওয়ার্ডের জন্য প্রধান নির্বাচন পরিচালনাকালীন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

বিএনপির নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটি, সিরাজগঞ্জের আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা এ. কে. ফজলুল হক রোডের রেলগেট সংলগ্ন সিএনবি অফিসের পাশে উক্ত কার্যালয়ের উদ্বোধন করা হয়।

কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার আওতাধীন ১৫টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনাকালীন প্রধান কার্যালয় ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক টি. এ. হামিদ তানহা। স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনাকালীন প্রধান কার্যালয় ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম

এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনাকালীন কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সদস্য খ. ম. রকিবুল হাসান রতন, সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর বিএনপির আওতাধীন ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ জেলা ও থানা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com