• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

মোল্লাহাটে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

dailydhakamail / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

আব্দুল্লাহ ফারুক
জেলা প্রতিনিধি, বাগেরহাট :-

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্র্যাকের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

“জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্প” শীর্ষক এ সেমিনারে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কমিউনিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার তেন মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার বিভূতি ও ডাক্তার অপূর্ব।

সেমিনারে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন রোগব্যাধি, প্রাকৃতিক দুর্যোগজনিত স্বাস্থ্যঝুঁকি এবং এসব ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন মো. হাবিব হোসেন, প্রোগ্রাম অফিসার এবং তন্ময় সাহা, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য)। এছাড়া মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরাও সেমিনারে অংশ নেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সভা-সেমিনার অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com