• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান।

dailydhakamail / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:-

নরসিংদী সদর হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ২৩ মার্চ ২০২৬, সোমবার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ২:০০টা পর্যন্ত চলে।

অভিযানকালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ (মোট ১৩ জন):
শিপলু (৪৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
বাবু (৩০) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
আরমান (৩২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
ইসরাফিল (৩৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
রফিকুল (৪৭) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
রানামিয়া (৪২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
পাবেল (৩৫) — ১০০ টাকা জরিমানা,
জুয়েল (৩২) — ১০০ টাকা জরিমানা,
জাহাঙ্গীর (৪৩) — ১০০ টাকা জরিমানা,
বাবুল (৫০) — ১০০ টাকা জরিমানা,
কায়কোবাদ (৫২) — ১০০ টাকা জরিমানা,
দীপক (২৮) — ১০০ টাকা জরিমানা,
বিল্লাল (৪৫) — ১০০ টাকা জরিমানা।

মোবাইল কোর্ট পরিচালনার ফলে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ উদ্যোগে হাসপাতালের সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল সার্জন ও আরএমও, এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com