• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ

dailydhakamail / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার:–

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবস-২০২৬ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্প-২৬ শালবাগানের ডি/২ ব্লকের নুরুল আমিন চৌধুরীর ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৬ এপিবিএন সূত্র জানায়, সমাবেশে ক্যাম্প-২৬ ছাড়াও নয়াপাড়ার পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠী, ইউসিআর/ইসি, হেড মাঝি ও বিভিন্ন রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে বক্তারা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণ করেন। একই সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান।

বক্তারা বলেন, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন বাংলাদেশে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে ক্যাম্প-২৬-এর ইউসিআর/ইসি বদরুল ইসলাম, ক্যাম্প-২৪-এর হাফেজ তাহের, ক্যাম্প-২১-এর মো. মোহাম্মদ সলিম, ক্যাম্প-১-এর মো. আবু তৈয়ব, ক্যাম্প-৭-এর মোহাম্মদ শরিফ ও মো. ফেরদৌসসহ বিভিন্ন ক্যাম্পের ইউসিআর ও হেড মাঝিরা বক্তব্য দেন।

এপিবিএন জানায়, সমাবেশ চলাকালে পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ক্যাম্পে ফিরে যান।

২০১৭ সালের ২৫ আগস্টের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু হিসেবে রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com