• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ

dailydhakamail / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

পঙ্কজ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড়ায় সরকারি ইজারা বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও শিক্ষার্থীদের বিনা মূল্যে পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় সমাজসেবক আনন্দ দাস।

গত ১৪ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে দেওয়া লিখিত আবেদনে আনন্দ দাস উল্লেখ করেন, জলিলপাড়া-বানিয়ারচর খেয়াঘাটের সরকারি ইজারা বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিনা মূল্যে খেয়া পারাপারের সুযোগ দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে ঘাটের ইজারাদার দাউদ শেখ শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলিলপাড়ার জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, বঙ্গরত্ন ডিগ্রি মহাবিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে পারাপারের সময় টাকা নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেননি ঘাটের ইজারাদার দাউদ শেখ। তিনি বলেন, সরকারি নির্দেশনায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। তবে গ্রামের শিক্ষার্থীদের অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিরাপদে ও সুন্দরভাবে পারাপারের জন্য প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ টাকা করে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। ওই পাঁচ টাকা দিয়ে শিক্ষার্থীরা দিনে যতবার ইচ্ছা খেয়া পারাপার হতে পারে।

দাউদ শেখ আরও বলেন, তিনি ভ্যাট ছাড়া ৭ লাখ ৭২ হাজার টাকায় ঘাটটি ইজারা নিয়েছেন। আনন্দ দাস তাঁর কাছ থেকে সাব-ইজারা নিয়ে ঘাটটি পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন এবং প্রতিদিন ১ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা বলেছিলেন। পরে তিনি অন্য একজনকে প্রতিদিন ২ হাজার টাকায় সাব-ইজারা দিয়েছেন। এ কারণে আনন্দ দাস তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।

অভিযোগকারী আনন্দ দাস বলেন, সরকারি ইজারা বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিনা মূল্যে পারাপারের কথা বলা হয়েছে। তাই সরকারি নির্দেশনা মেনে শিক্ষার্থীরা যাতে বিনা মূল্যে খেয়া পারাপারের সুযোগ পায়, সে জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

স্থানীয় কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তাঁদের কাছ থেকে পারাপারের টাকা নেওয়ার কথা নয়। কিন্তু ঘাটে প্রতিবারই টাকা নেওয়া হচ্ছে। তাঁরা ঘাটের দুই পাশে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া নিষিদ্ধ—এমন নির্দেশনা সংবলিত সাইনবোর্ড টানানোর দাবি জানান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, শিক্ষার্থীদের পারাপারের জন্য একটি নৌকা দেওয়া হয়েছিল। সেখানে কোনো টাকা নেওয়ার কথা নয়। অভিযোগের একটি কপি তাঁরা গত রাতে পেয়েছেন। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com