• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়

dailydhakamail / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":4,"square_fit":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:—

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)-২০২৬ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কোরআন তেলাওয়াত, আজান, গজল, হামদ-নাত, আবৃত্তি ও রচনা বিষয়ে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১২ই রবিউল আউয়াল-১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট-২০২৬ খ্রিষ্টাব্দ, ১১ ভাদ্র-১৪৩৩ বঙ্গাব্দে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের অভিভাবক সদস্য এবং সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এস. এম. এনামুল কবীর।

এ সময়ে আরও বক্তব্য রাখেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক টি. এম. লওহে মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক মোঃ সাকাওয়াত হোসেন, কাউছারুল ইসলামসহ অন্যান্যরা এবং সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com