• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত সাকের আহম্মদ গ্রেপ্তার আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা হলেন সম্পাদক খান সেলিম রহমান আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় উত্তাল নাফ নদীতে বিজিবির অভিযান, ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

dailydhakamail / ১১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

 

 

মোঃ রিপন মিয়া
স্টাফ রিপোর্টার:–

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার, জেলা গভর্নর, ৩১৫ বি/১, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় ও ডেইলি বেস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি লায়ন হেলাল উদ্দিন হেলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ ওমর ফারুক সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা হোম লিমিটেডের চেয়ারম্যান এল কে চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (কানাডা) লায়ন নাঈমা ফেরদৌসী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন অভিজিৎ কর্মকার, এলএলবি, বিবিএ, এমবিএ; পরিচালক (অপারেশন), আরশিনগর অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন; মাতৃছায়া হাসপাতাল, রায়পুর, লক্ষ্মীপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন মৃধা; আর্টিস্টিক ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন; গ্রিনরেড পাতা স্টাফ কোয়ার্টারের সহসভাপতি মোহাম্মদ মাহমুদুল আলম; আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, সদস্য মোঃ শাহজাহান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের বক্তব্য, আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন করা হয়। লোগো উন্মোচনের সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয়

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার নিয়ে কথা বলার অন্যতম প্রধান মাধ্যম হলো গণমাধ্যম। তাই সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি।

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি লায়ন হেলাল উদ্দিন হেলু বলেন, আন্তর্জাতিক প্রেসক্লাবের কার্যক্রম বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। সংগঠনটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, সাংবাদিকরা যেন কোনো ধরনের ভয়, চাপ বা বাধার কাছে নতি স্বীকার না করে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে কলম ধরতে পারেন, সেই পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট কাজ করবে। সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকতা একটি মহান পেশা: প্রধান অতিথি

প্রধান অতিথি লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নতুন যাত্রা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, মর্যাদা ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সংগঠনটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান

প্রধান আলোচক মোঃ নূর হাকিম বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সত্যতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, প্রত্যাশা ও সমস্যার কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা একে অপরের পরিপূরক। তাই সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সাংবাদিকদের ঐক্য জরুরি: খান সেলিম রহমান

অনুষ্ঠানের উদ্বোধক খান সেলিম রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বলেন, দেশ-বিদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সংগঠনটির মাধ্যমে দেশ-বিদেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com