আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :–
সিরাজগঞ্জের কৃতী সন্তান, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সুস্থতা কামনায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একই অনুষ্ঠানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. মজিবর রহমান লেবুর উদ্যোগে বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬নং ছোনগাছা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) বিকেলে সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. মজিবর রহমান লেবু। এতে সভাপতিত্ব করেন ছোনগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. নাজমুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি মো. লুৎফর রহমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি মো. একাব্বর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান তারেক, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্যসচিব টি. এম. শাহাদত হোসেন ঠান্ডু এবং জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি রুহিত ইসলাম রাজু প্রমুখ।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল হুদা, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহিম, রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম মুন্সী, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমির হোসেন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আবু দাউদ, মাহবুবুর রহমান পান্না এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে ছোনগাছা ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মজিবর রহমান লেবু স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অংশ হিসেবে ছোনগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়রা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।