• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

দিনাজপুরে জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ জুন) দুপুর ১টা থেকে দুদক দিনাজপুর কার্যালয়ের কর্মকর্তাদের একটি টীম জেলা নির্বাচন অফিসে অভিযান চালায়।
এ সময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। দুপুর আড়াইটায় দুদক কর্মকর্তারা অভিযান শেষে ফিরে যান।
দুদক কার্যালয়ের সুত্রে জানা যায়,দিনাজপুর জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক দিনের পর দিন হয়রানির শিকার হয়ে দুদকে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে দুপুরে দুদকের একটি টীম দিনাজপুর জেলা নির্বাচন অফিসে প্রবেশ করেন। সেখানে তারা তৃতীয় তলায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলামের কাছ থেকে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষের হয়রানী হওয়ার কথা তুলে ধরেন। এ সময় তারা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন। শেষে নির্বাটন অফিসের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যান।
পরিদর্শনের সময় দুদক কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন,আমরা সেবাগ্রহন করতে এসে হয়রানীর শিকার কয়েকজনের অভিযোগ ও দেশ ব্যাপী চলমান অভিযানে অংশ হিসেবে জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করি। এ সময় আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের বিষয়টিতে অভিযোগ বেশী রয়েছে। আমরা কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট প্রেরণ করব এবং তাদের নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, আজ দুদকের একটি দল সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে। সেবা নিতে আসা কিছু মানুষ ভুল বুঝাবুঝি থেকে দুদকে অভিযোগ করে। আমি তথা দিচ্ছি আগামী দুই কার্যদিবসের মধ্যে আইডি কার্ড সংক্রান্ত জেলা উপজেলায় কোন আবেদন পেন্ডিং থাকবেনা।
সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারি পরিচালক খায়রুল বাশারসহ একটি টীম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com