• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১

dailydhakamail / ২৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণের নাম ছামিউল্লাহ (১৯)।

তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের ৬ নম্বর রুমের বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ছামিউল্লাহ বাড়ি থেকে টেকনাফের উদ্দেশে বের হন। এরপর পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান না পেয়ে তিনি অপহৃত হয়েছেন বলে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ জানান।

এরপর ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের সার্বিক দিকনির্দেশনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছামিউল্লাহকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী চক্রের সদস্য মোহাম্মদ ফয়সাল (১৮) নামে এক তরুণকে আটক করা হয়। তিনি একই ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ফয়সালকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও লিপিবদ্ধ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com