মো. সাজ্জাদ হোসেন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারের পেছনের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
আটক মানিক মোল্যা উপজেলার বাসিন্দা আফছার মোল্যার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর বাজারের পেছনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মানিক মোল্যাকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মানিক মোল্যাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।