• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ঝিনাইদহে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

মোঃ রেজাউল করিম ঝিনাইদহ

ঝিনাইদহ সদরের হামোদহের বিলে ভ্যানচালক রবিউল ইসলাম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৩ জুন) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের মাজেদুল ওরফে মাজু, গোলাম রসুল, আজিজুল ও জাহিদুল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১০ জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের ভ্যানচালক রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
ওই বছরেরই এপ্রিল মাসের ৪ তারিখ অজ্ঞাত এক ব্যক্তি প্রতিবেশীর মাধ্যমে নিহতের ভাইকে মোবাইলে জানায় যে তোমার ভাইকে যারা ডেকে নিয়ে গিয়েছিল তারা ওকে মেরে ফেলেছে এবং হামোদহের বিলের মাটিতে পুঁতে রেখেছে। ওইদিনই পুলিশের সহযোগিতায় বিলের ঘাট থেকে মাটি খুঁড়ে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে। পরে সেই রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

সেই মামলায় পুলিশ ওই বছরের নভেম্বর মাসের ২৫ তারিখ চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com