• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদী মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

খাগড়াছড়ি, প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও যুবশক্তির যুগ্ম সদস্য সচিব রিমি আক্তারের ওপর সশস্ত্র হামলার ঘটনায় খাগড়াছড়িতে তীব্র প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের চেঙ্গীস্কোয়ার থেকে একটি প্রতিবাদী মশাল মিছিল শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এনসিপি খাগড়াছড়ি জেলার যুগ্ম সমন্বয়কারী বিপ্লব ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, যুবশক্তির কেন্দ্রীয় সদস্য ও জেলা প্রতিনিধি হারিছুর রহমান রনি, এনসিপি জেলা সদস্য থুইচিং মারমা।

এছাড়া সমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য আবদুর রহমান সাহাদ স্বাগত বক্তব্য দেন জেলা সদস্য শুভর চাকমা শুভ।

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক দলের কণ্ঠরোধের কোনো স্থান নেই এবং তা কখনোই সফল হবে না।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com